In an era where geographic knowledge was often locked behind impenetrable academic jargon and rigid government gatekeeping, Dr. Tridib Basu (1947–2022) walked like a benevolent colossus across Bengal and India. Known affectionately across the trekking and adventure fraternity as the "Map Man", Dr. Basu spent decades demonstrating that a topographical sheet is not merely a grid of paper lines—it is a living, breathing symphony of mountains, riverbeds, plateaus, and human civilizations waiting to be unlocked.
Born on 6 August 1947 in Batanagar, Dr. Basu graduated in Geography from the historic Asutosh College, followed by a Master’s degree from the University of Calcutta. He ascended to the zenith of national spatial planning, serving with profound distinction as Joint Director / Deputy Director of the National Atlas and Thematic Mapping Organisation (NATMO) under the Department of Science and Technology, Government of India. Yet, despite his commanding stature in high-level geodetic policy and thematic cartography, his true temple was the open sky, the rugged Sal forests of Bankura, and the rocky streams of Purulia.
Dr. Basu was that rarest of intellectual beings: a true Renaissance polymath. While holding the senior-most cartographic office in the country, his soul remained anchored in literature and philosophy. He earned his Doctor of Philosophy (Ph.D.) from the University of Calcutta for his groundbreaking, monumental research on "রবীন্দ্রনাথের ভূগোল চিন্তা" (Rabindranath's Geographical Thought). He was a regular, revered essayist for the prestigious literary magazine Desh. His authoritative research on the legendary author Bibhutibhushan Bandyopadhyay was so profound that Bibhutibhushan's son, Taradas Bandyopadhyay, personally invited him home to dine in heartfelt gratitude. He authored the seminal spiritual classic "Sri Sri Ramakrishna Kathamrita Sahajpath" (reprinted by Ananda Bipani), proving that spiritual wisdom and cartographic precision can dwell seamlessly within the same human heart.
When most civil servants retire into sedentary comfort, Dr. Basu ignited a grassroots cartographic renaissance. Under shamianas and tents in Phulberia (Bankura), he gathered forty eager learners—school headmasters, university students, corporate executives, and mountaineers. He demystified back bearings, prismatic compass variation, cliff terraces, and contour index lines. He made adults shape wet sand into three-dimensional ridges and river valleys, transforming complex geomorphology into child's play. He taught the lost art of Orienteering—navigating uncharted terrain using only a paper toposheet and magnetic needle, without touching GPS.
His visionary brilliance gave birth to Bengal's historic Sahos Utsab (Festival of Courage) in Baghmundi and Sonkupi (Purulia), uniting hundreds in rock climbing, river bed trekking, survival marches, and compass games. In February 2019, he founded Srijani, a unique wilderness writing fraternity, culminating in the historic writing workshop at Khodri near the Achanakmar Wildlife Sanctuary in Chhattisgarh. In June 2019, he helped found the Krishnanagar Adventure Foundation (KAF), serving as its Chief Advisor and mentor under the timeless motto: "Explore Nature — Explore Yourself".
On the night of 13 April 2022, Dr. Tridib Basu breathed his last at his residence in Pune, Maharashtra, at the age of 74. While his mortal frame has departed, his spirit burns eternal in every contour line traced, every prismatic compass leveled, and every explorer inspired by his life.
Dr. Tridib Basu believed that the human engagement with nature must follow an indivisible trinity. He taught that omitting any one of these leaves an expedition spiritually incomplete:
Venturing purposefully into the field. Traversing uncharted landscapes, engaging intimately with terrain, observing topography firsthand, and trusting your compass and inner fortitude.
Moving beyond tourist sightseeing. Using topographical sheets to decipher geology, drainage patterns, local flora, and forgotten trails. Asking why the landscape exists as it does.
Documenting every observation in written word and map sketching. Writing travelogues and field notes that serve as navigational beacons for future generations of wanderers.
কিছু কিছু মানুষ আছেন যাঁরা স্বভাব শিক্ষক। যাঁদের সাহচর্য নির্মল আনন্দ দান করে। তাঁদের সহজাত শিখন শৈলীতে কঠিন বিষয় আপনা থেকেই সহজ হয়ে যায়। নিতান্ত অনাগ্রহের বিষয়ও হয়ে ওঠে উপাদেয়। কোনো এক যাদু স্পর্শে এক এক করে উন্মুক্ত হয়ে চলে বোধের দরজার কপাট। বিষয় মিলে যায় জীবনের ছন্দে। আগ্রহের ফল্গু ধারা কখন পরিণত হয় নীল যমুনায়। তাঁদের প্রতি যে দুর্নিবার আকর্ষণ অনুভূত হয়, তা সার্বজনীন। তাঁদের নৈকট্য এক আবেশ তৈরি করে উপস্থিত সকলের মনে। এক বিনম্র শ্রদ্ধাভাব জেগে ওঠে অন্তরে, শির নত হয় অবচেতনে।
আমার সৌভাগ্য- এমন কয়েকজন নমস্য শিক্ষকের সান্নিধ্য লাভের সুযোগ এ জীবনে ঘটেছে। আজ শিক্ষক দিবসে তাঁদেরই একজনের কথা বলতে চাই। না, প্রথাগত শিক্ষার আঙিনায় তাঁর সঙ্গে আমার পরিচয় ঘটেনি। মানুষটি সরাসরি শিক্ষকতা পেশার সঙ্গেও কোনোদিন যুক্ত ছিলেন না। তাঁর কথা প্রথম যখন আমি শুনি তখন আমার বয়স চল্লিশ ছুঁই ছুঁই, চুলে পাক ধরেছে, শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার বয়সও আঠারো পার করেছে। ঘ্টনাচক্রে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের ভার মাথায় নিয়ে আমার তখন সসেমিরা অবস্থা। সেই সময় আমার বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন এক তরুণ শিক্ষক, মিঠুন। বিষয় ভূগোল। আমি বরাবরই ভূগোলেতে গোল। তাই বিষয়ের বাইরের আলোচনাতেই রোজকার আলাপচারিতা সীমাবদ্ধ। গল্প শুনি ট্রেকিং, রক ক্লাইম্বিংয়ের। মনে মনে ভাবি, বড়ো দেরি করে ফেলেছি। পাহাড় আমার ক্যামেরার টেলি-লেন্সেই ধরা পড়বে, তাকে ছুঁয়ে দেখার সাধ এ জীবনে অপূর্ণই রয়ে যাবে। বেশ চলছে। কিছু দিন পর মিঠুনের এক আর্জি। ম্যাপ রিডিং কোর্স করতে যাবে বাঁকুড়ার ফুলবেড়িয়ায়। আমি বললাম, সেটা কী বস্তু? তো, শুনে যা বুঝলাম সে অতি কঠিন ব্যাপার এবং আরো আশঙ্কার কথা এই যে, ভূগোল সংক্রান্ত ব্যাপার। অতএব, শতহস্ত দূরে থাকাই সমীচিন। যাই হোক, দুটো অদ্ভুত প্রশ্ন আমার মাথায় ঘোরাফেরা করতে লাগলো। প্রথম প্রশ্নটা হলো, GPS-এর সাহায্য না নিয়ে কেবল কাগজের ম্যাপ এবং কম্পাসের সাহায্যে আমি ম্যাপের ঠিক কোথায় আছি- তা কি বলা সম্ভব? আর, দ্বিতীয় প্রশ্ন হলো, কেবল ম্যাপ এবং কম্পাসের সাহায্য নিয়ে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাওয়ার সবচেয়ে সুবিধাজনক ট্রেকপথ বের করে সেখানে পৌঁছানো সম্ভব? মিঠুনের উত্তর হলো সরাসরি ত্রিদিব স্যারের কাছ থেকে এর উত্তর পাওয়া যাবে। ত্রিদিব স্যার? কে তিনি?
সেই প্রথম শুনলাম ডঃ ত্রিদিব বসুর নাম।
তারপর মহাকালের জটা থেকে ভাগীরথীর কতো জল বয়ে গিয়েছে। পরিচয় পর্যবসিত হয়েছে অপত্য স্নেহে। ডঃ ত্রিদিব বসু। তখন তিনি অবসর নিয়েছেন সরকারী চাকরি থেকে। কিন্তু অবসর কোথায়- হাতে ধরে শেখাচ্ছেন ম্যাপ রিডিং। বুড়োখোকাদের। ফুলবেড়িয়ার ঊষর ভূমিতে। কে বলবে- এই মানুষটাই ছিলেন কেন্দ্রীয় সরকারী সংস্থা ন্যাশনাল অ্যাটলাস এন্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশনের [NATMO] ডেপুটি ডিরেক্টর! সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটানা ক্লাস শামিয়ানায় আর ঘুম টেন্টে। শালবন ঘেরা এক বিস্তীর্ণ প্রান্তরে। কথা ছিল দুজনেই যাবো। বিশেষ ব্যক্তিগত কারণে মিঠুনের যাওয়া হলো না, গেলাম আমি। ২০১৮-এর নভেম্বরে। বিভিন্ন পেশার নানা বয়সের জনা চল্লিশেক শিক্ষার্থী আর একজন অক্লান্ত শিক্ষক। সঙ্গী পূর্ণিমার চাঁদ, সঙ্গী শালবনে হাওয়ার কনসার্ট, সঙ্গী পাথুরে নদীখাত। সঙ্গী টোপোশীট, সঙ্গী কম্পাস। বাড়িতে একটা ফোন করারও ফুরসত পাই না। বাঁধা পড়েছি কন্ট্যুর লাইনের মায়ায়। গোগ্রাসে গিলছি ক্লিফ, টেরেস, প্ল্যাটু, পেরিনিয়াল রিভার। চলছে ব্যাক বিয়ারিং, ভিজে বালি দিয়ে তৈরি করছি ল্যান্ডফর্মের ত্রিমাত্রিক রূপ। হাতে কলমে শিক্ষা বোধ হয় একেই বলে! কখন বয়স গিয়েছি ভুলে। সবাই ব্যস্ত নতুন নতুন উপকরণে। ছেলে ভোলানো খেলনা যেন। শিক্ষনের অনায়াস দক্ষতায় মোহিত সকলে যাদুকরের ইন্দ্রজালে। ঝুলি ভরা অভিজ্ঞতা কুড়িয়ে নিতে ব্যগ্র সবাই। শেষ দিন পেলাম আমার প্রশ্নের উত্তর - হাতে কলমে। ওরিয়েন্টিয়ারিং নামের এক আজব খেলার মাধ্যমে।
কোর্স শেষ হলো। সবাই ফিরে এলাম যে যার বাড়ি। কিন্তু সম্পর্ক ক্রমশ গভীর হতে থাকলো। আবার সান্নিধ্য লাভের আশায় চললাম পুরুলিয়ার বাঘমুন্ডি। ২০১৯-এর জানুয়ারী। চতুর্থ সাহস উৎসব। সাহস উৎসব? সে আবার কেমন উৎসব? সে উৎসবেরও প্রাণপুরুষ ডঃ ত্রিদিব বসু। যতই দেখছি, ততই ভাবছি - এও সম্ভব! শতাধিক অংশগ্রহণকারী। অনন্য উপাদেয় ভোজন। শরীরের ও মনের। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের উপযোগী। কী নেই সেখানে? রক ক্লাইম্বিং, রিভার বেড ট্রেকিং, সারভাইভাল ট্রেক, রোপ অ্যাকটিভিটি, কম্পাস গেম, ওরিয়েন্টিয়ারিং 一 আরও কতো কী! যার শরীরে যেমন সয়, তার জন্য তেমন খাবার। এমন একটা উৎসবও যে পাঁচ দিন ধরে হতে পারে, এমন ভাবনা আর কার মাথাতেই বা আসতে পারে - এমন মানুষ ছাড়া।
সাহস উৎসবই হোক বা ম্যাপ রিডিং - অংশগ্রহণকারীদের আগ্রহের একটা বড় অংশ জুড়ে থাকে স্যারের অভিজ্ঞতার ঝুলি থেকে মহামূল্য রত্ন সংগ্রহ। বিচিত্র অভিজ্ঞতাই কেবল নয়, তাকে প্রকাশ করার অনন্য শৈলী। গল্প শুনতে শুনতে পৌঁছে যাওয়া মানসসরোবর কিংবা সত্তরের দশকে কয়েকজন অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির নতুন পথের সন্ধানে বেড়িয়ে পড়ার অভিজ্ঞতার স্বাদ নেওয়া নিখুঁত বর্ণনায়। কেবল গাইডের পিছু পিছু পিঠে ভারী স্যাক বওয়াই যে ট্রেকিং নয়, তা বারবার ধরা পড়েছে তাঁর কথায়। স্যারের ভাষাতে বলতে গেলে বলতে হয়, "অভিযাত্রা - অন্বেষণ - অভিব্যক্তি" - এই তিনের সঠিক মিশ্রনেই সার্থক ভ্রমণ। অর্থাৎ এক্সকার্শন, এক্সপ্লোরেশন আর এক্সপ্রেসন তিনটেই জরুরী। যে পথে বহু মানুষ আগে গিয়েছে, তাকে ছেড়ে ম্যাপের সাহায্য নিয়ে নতুন পথ বের করে চলতে পারলেই সঠিক অর্থে অভিযাত্রা ও অন্বেষণ সম্ভব। আর বাকি রইলো অভিব্যক্তি। সেটা যে কেমন প্রয়োজনীয় ও আকর্ষণীয় বিষয় হতে পারে তা টের পেলাম পঞ্চম সাহস উৎসব থেকে ফেরার পরপরই।
ফেব্রুয়ারী ২০১৯, হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ তৈরি হলো। নাম তার সৃজনী। মূলতঃ ভ্রমণ অভিজ্ঞতা লেখার গ্রুপ। আগ্রহী পঁচিশ ত্রিশ জন সদস্য সদস্যা। প্রায় সকলেই লেখালেখিতে নতুন। অভিজ্ঞতা শূন্য। অধিকাংশেরই ধারণা- লেখা তার আসে না। আমিও সেই দলেই। নিয়মিত উৎসাহ দেওয়া থেকে শুরু করে ভাষার ব্যবহার, বানান সংশোধন, লেখার উপাদান, কালজয়ী ভ্রমণসাহিত্যপাঠ কী হয়নি সেখানে? সবই নিয়মিত সযত্নে করে চলেছেন ত্রিদিব বসু। সৃজনীর অভিভাবক। নতুন রূপে চিনলাম চেনা মানুষটিকে। দেখলাম, বাংলা সাহিত্যে কী অসামান্য দখল! লেখনীর কী শক্তি! ভূগোলের মানুষটির নামের সামনে যে ডক্টরেড উপাধি- তা তিনি লাভ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্রনাথের ভূগোল চিন্তা" শীর্ষক গবেষণায়। ভাবা যায়! দেশ পত্রিকায় এক সময়ে বহু প্রবন্ধ লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁর গবেষণাধর্মী লেখার প্রশংসা করে বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ করেছেন গৃহে মধ্যাহ্নভোজনের৷ সে চিঠি দেখার পর আমাদের আনন্দ আর ধরে না। এমন মানুষ দিবারাত্র চেষ্টা করে যাচ্ছেন কয়েকজনকে ভ্রমণ কথা লেখার তালিম দিতে৷ শিক্ষার্থীদের উৎসাহে কখনো ভাটা পড়লেও শিক্ষকের নতুন নতুন ভাবনায় জারিত হতে হতে তরতরিয়ে এগিয়ে চললো সৃজনীর তরী। আমারও সেই হাতেখেড়ি - দ্বিতীয় বার। বার বার ঘর্ষণে শানিত হয়ে উঠলো অনেকের কলম। অনেকেই নতুন করে আবিষ্কার করলেন নিজেকে। সৃজনী নিত্যনতুন সবুজ পাতা মেলতে থাকলো। অক্লান্ত পরিশ্রম করে শত্রুর মুখে ছাই দিয়ে ডঃ ত্রিদিব বসু প্রমাণ করে দিলেন, নিষ্ঠা আর অধ্যবসায় থাকলে সমবেত ভাবেও লেখার হাত তৈরি করা যায়। উদ্দেশ্য লেখক তৈরি করা নয়, বরং ঐ তিনটে "অ"-এর তৃতীয়টা। "অভিব্যক্তি"৷
দেখলাম, ঘুরলাম আর ভুলে গেলাম - তা নয়। যা কিছু নতুন, তাকে আরো ভালো করে দেখা। নোট নেওয়া। পরে তা বাংলা ভাষায় লিখে ফেলা। লেখাটা অত্যন্ত জরুরী - কারণ তা সাহায্য করবে পরবর্তী অভিযাত্রীকে। উৎসাহ যোগাবে আরও অন্বেষণের। এমন করেই তো প্রবাহিত হবে প্রকৃতির মাঝে অন্বেষণের ধারা, এমন করেই তো একদিন সম্ভব হবে নিজেকে জানা৷ আপন ছন্দে৷
"ভবঘুরে মনলৌল" এমন কিছু মানুষ একত্রিত হয়ে ডঃ ত্রিদিব বসুর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৯ এর জুন মাসে তৈরি করলো "কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন" বা সংক্ষেপে KAF - অ্যাডভেঞ্চারমুখী এক সংগঠন। জন্মলগ্ন থেকেই তিনি ক্যাফের অন্যতম প্রধান উপদেষ্টা। সম্পর্ক আরও নিবিড় হলো। স্যারের পরামর্শ যেকোনো সমস্যায় বিশল্যকরণী হয়ে উঠলো৷ সে বছরই নভেম্বরে KAF চললো প্রথম ট্রেকে। সান্দাকফুতে। তারপর থেকে KAF-এর পতাকা পত্পত্ করে উড়েছে একের পর এক কার্যক্রমে৷
ইতিমধ্যে আবার এসে পড়েছে জানুয়ারী মাস। ২৩ থেকে ২৬ - পঞ্চম সাহস উৎসব৷ প্রতি বছরের মতো। এবার পুরুলিয়ার সোনকুপিতে। সাহস উৎসব আমাদের দুর্গাপুজো৷ সারা বছরের অপেক্ষা৷ KAF-এর জন্মও সাহস উৎসব প্রাঙ্গনে। সাহসীদের নিয়েই। তাই নামে কৃষ্ণনগর থাকলেও তখনও পর্যন্ত KAF-এ কৃষ্ণনগরের মানুষ আমি একাই৷ বাকি সকলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার। বাসস্থান কিংবা জীবিকার মিল না থাকলেও সকলের মনের মিল অটুট। সকলের একটাই সুর। সে সুর KAF-এরও - "Explore Nature - Explore Yourself".
সাহস উৎসবে যথারীতি স্যারের কাছে Map Reading শেখার ভীর। যারা আগে শিখেছেন, তারাও সুযোগ হাতছাড়া করতে চায় না। KAF-এর আয়োজনে হলো Map Reading পঞ্চম সাহস উৎসবে অন্যান্য নিয়মিত কর্মকান্ডের সঙ্গে। স্যারের হাত ধরেই পেয়েছি অনেক নির্ভেজাল বন্ধু, কয়েকজন সম্পন্ন মানুষের ছোঁয়া। তাঁদের কথা অন্য কোনো পরিসরে বলা যাবে।
ফিরতে না ফিরতেই আবার বেড়িয়ে পড়ার পালা৷ এবার গন্তব্য খোদরী। ছত্তিশগড়ের এক অখ্যাত স্টেশন সংলগ্ন এলাকা৷ পাশেই আচানকমার অভয়ারণ্য। জনা পনেরো মানুষI উদ্দেশ্য? লিখন শিবির। আক্ষরিক অর্থেই "হাতে-কলমে" প্রথম সৃজনী কর্মশালা। লিখন শিবির? বাংলায় কেন ভূভারতে এমন ঘটনা আগে ঘটেছে কিনা সন্দেহ! ঠিক যেমন ভূভারতে অদ্বিতীয় "সাহস উৎসব", ভূভারতে অদ্বিতীয় "ওরিয়েন্টিয়ারিং", ভূভারতের অদ্বিতীয় "ম্যাপম্যান" ত্রিদিব বসু। তাঁর মস্তিষ্কপ্রসূত আরও এক আপাত অসম্ভব পরিকল্পনা৷ যাই হোক,হই হই করে শুরু হয়ে গেল কর্মশালা। নিখুঁত পরিকল্পনা। সার্থক রূপায়ণ। সৃজনী আজও সজীব। নিয়মিত জলসেচন আর পরিচর্যায় সৃজনীর পাতায় রোজ ফুটছে নতুন নতুন গল্প, কবিতা আর ভ্রমণবৃত্তান্তের ফুল।
সারা জীবন যে মানুষ অসম্ভবের সাধনায় নিজেকে নিয়োজিত রাখলেন, তাঁকে প্রণাম৷ প্রতি মুহুর্তে তাঁর কাছে শিখেছি অসীম ধৈর্য্য ও নিপুণ শিক্ষনের প্রণালী৷ গুরুগম্ভীর বিষয়কে যিনি উপাদেয় করে পরিবেশন করতে পারেন অনায়াস দক্ষতায়, তিনিই তো সার্থক শিক্ষাগুরু। এই উপাদেয় করার চেষ্টায় প্রত্যেকটা বিষয়ে যে নিখুঁত পরিকল্পনা ও উপকরনের ব্যবহার আমি দেখেছি- তা কেবল পরিশ্রমসাধ্যই নয়, তা এক কথায় অননুকরণীয়। নিজের অভিনব পরিকল্পনার উপর স্থির বিশ্বাস এবং নিজের ক্ষমতার উপর সম্পূর্ণ আস্থা না থাকলে এ হবার নয়। মাঝে মাঝে মনে খেদ জন্মায়, এমন মানুষের সঙ্গে আমার পরিচয় কেনো আগে হলো না! হয়তো সব কিছুই এই নিয়মের রাজত্বে নির্দিষ্ট ছকে বাঁধা। হয়তো জীবনের সেই মাহেন্দ্রক্ষণ সে ভাবেই নির্ধারিত ছিল। তবু এ কথা ঠিক, এমন এক স্বভাব শিক্ষকের সাহচর্য না পেলে জীবন অনেকটা অপূর্ণই রয়ে যেতো। তাঁর লেখা অসামান্য একখানি বই "শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সহজপাঠ" গত বছরই পুনর্মুদ্রিত হয়েছে আনন্দ বিপনি থেকে। জীবনের সহজপাঠও পেলাম এই স্মিতহাস্য মানুষটির কাছ থেকেইI আগামী দিনে আরও অভিনব ভাবনার সঙ্গে যুক্ত হওয়ার আশায় আছি।
শিক্ষক দিবসে শুরু করলেও লেখাটা এতদূর পৌঁছাতে কিছুটা সময় লেগে গেল। তবু যেন কিছুই বলা হলো না। যা বলা হলো না- তা বোধহয় ভাষায় বলার নয়, একান্ত অনুভবের, নিরন্তর সাধনার৷
Contemporary press reports and memorial tributes celebrating the life and contributions of Dr. Tridib Basu:
Every mathematical calculation, every bounding-box grid line, and every interactive tool on this portal exists because a kind-eyed cartographer in a Bankura forest camp believed that map reading belongs to every seeker of nature. Everything learned from him is here offered back to humanity.